পেওনিয়ার মাস্টারকার্ড ফ্রীজড!


ওয়্যারকার্ড এবং আপনার প্রিপেইড কার্ড সম্পর্কিত আপডেট

ওয়্যারকার্ড হলো একটি অনলাইন পেমেন্ট কোম্পানি যা কিনা একসময় জার্মানির ফিনটেক ইন্ড্রাস্টির কাছে খুব প্রিয় ছিল। ব্যালেন্স শীট থেকে প্রায় ২ বিলিয়ন ডলার উধাও হওয়ার খবর প্রকাশের পর তারা প্রায় ১২ বিলিয়ন ডলারের মার্কেট ভ্যালু হারিয়েছে।


সেই ওয়্যারকার্ডেরই একটি সহায়ক সংস্থা হলো ওয়াইরকার্ড কার্ড সলিউশন লিমিটেড ( WCSL)  যারা ফ্রিলান্সারদের কাছে বহুল জনপ্রিয় পেওনিয়ারের মাস্টারকার্ড ইস্যু করে।

এমতাঅবস্থায় পেওনিয়ারের মাস্টারকার্ড ধারিরা তাদের কার্ড থেকে কোন টাকা তুলতে পারছেন না কারন তাদের কার্ডগুলিকে সাময়িকভাবে ফ্রিজ করে দেয়া হয়েছে। এ নিয়ে পেওনিয়ারের মাস্টারকার্ড ব্যবহারকারী্রা প্রায় সকলেই বেশ দুঃশ্চিনায় পরেছেন। 

এই বিষয়ে পেওনিয়ার অবশ্য তাদের গ্রাহকেদের চিন্তামুক্ত করতে পেওনিয়ারের ব্লগে একটি আর্টিকেল প্রকাশ করেছে। আমি সেই আর্টিকেলটির মুল অংশ আমি আপনাদের সামনে বাংলায় তুলে ধরে চেষ্টা করছি।

মুল আর্টিকেলঃ পেওনিয়ার কউমিনিটি

আপনারা হয়ত খবরে দেখে থাকতে পারেন Wirecard AG গত বৃহস্পতিবার ইনসল্ভেন্সির (টাকা পরিশোধে অক্ষমতা) জন্য আবেদন করেছে। আপনাদের পেওনিয়ার মাস্টারকার্ডটি যুক্তরাজ্যে এর সহায়ক প্রতিষ্ঠান Wirecard Card Solutions Limited (WCSL) দ্বারা ইস্যু করা হয়েছিল। WCSL কে তদারকিকারী যুক্তরাজ্যের ফিনান্সিয়াল কন্ডাক্ট অথরিটি (FCA) গ্রাহকের অর্থ আরও সুরক্ষার জন্য WCSL কার্যক্রম সীমাবদ্ধ করার সিদ্ধান্ত নিয়েছে। ফলস্বরূপ, সমস্ত কার্ডের এক্টিভিত সাময়িকভাবে বন্ধ করা হয়েছে।

  • এর মানে কি? 
FCA জানিয়েছে যে, Wirecard অর্থ সুরক্ষার জন্য এই ব্যবস্থা নেওয়া হয়েছে। FCA তাদের তদন্ত শেষ না করা পর্যন্ত আপনি অস্থায়ীভাবে আপনার কার্ডের তহবিল ব্যবহার করতে পারবেন না বা আপনার কার্ডে নতুন অর্থ প্রদান করতে পারবেন না।
আপনার কার্ডের ধারন ক্ষমতার বাহিরে থাকা টাকাগুলি পেওনিয়ারের কাছেই রয়েছে এবং সেগুলো উত্তলোনও করা যাবে। এই তহবীল FCA দ্বারা প্রভাবিত নয়। 

  • আমি কখন আমার তহবিল ব্যবহার করতে পারবো? 
WCSL এই সমস্যা সমাধানের জন্য FCA  এর সাথে নিবিড়ভাবে কাজ করছে যাতে অস্থায়ী নিষেধাজ্ঞা যত তাড়াতাড়ি সম্ভব তুলে ফেলা যায়  এবং আপনার কার্ডটি আগের মতো চালিয়ে যেতে পারেন।
আমরা পরিস্থিতিটির জরুরিতা FCA  তে তুলে ধরেছি যাতে আপনার কার্ড যত তাড়াতাড়ি সম্ভব সচল হয়।

  • আমার কার্ডে থাকা পেন্ডিং পেমেন্টের কি হবে?
আপনার কার্ড সচল না হওয়া পর্যন্ত পেন্ডিং পেমেন্টগুলি আপনার পেওনিয়ার একাউন্টে চলে যাবে। সেখান থেকে আপনি আপনার ব্যাংকে টাকা তুলতে পারবেন।

  • আমার ভার্চুয়াল ব্যালেন্স কখন ঠিক হবে?
আপনার ভার্চুয়াল ব্যালেন্স ঠিকই আছে, পেওনিয়ারে সাইন ইন করে ব্যালেন্স দেখতে পারবেন। এর মানি হলো, আপনি মার্কেটপ্লেস অথাবা ক্লাইন্টদের থেকে পেমেন্ট রিসিভ করতে পারবেন এবং লোকাল ব্যংকে তুলতেও পারবেন।
  • এই সময়ের মধ্যে  আমি কিভাবে পেমেন্ট পেতে পারি?
এমতা অবস্থায় আপনি ভবিষ্যতে যেই পেমেন্টই পাননা কেন তার উপড়ে চলমান সমস্যার কোন প্রভাব পরবে না। আপনি আপনার পেওনিয়ারে ব্যাংক একাউন্ট যোগ করে টাকা তুলতে পারবেন।


কার্টেসিঃ – Scott Galit, CEO of Payoneer

মুল আর্টিকেলঃ Wirecard in the news

বাংলায়ঃ Samiul Azim


ভালো লাগলে পোষ্টটি শেয়ার করে এরকম আরো পোষ্ট দিতে উৎসাহিত করবেন আশা করি। 

আমাদের গ্রুপ লিংকঃ Deshi Designers || দেশী ডিজাইনার্স

Samiul Azim
Samiul Azim

Thank you for reading my post! As a Brand Designer, I love exploring the intersection of design, motion graphics, and technology. Beyond creating visual experiences, I’m fascinated by the latest trends in tech, from AI to gadgets, and enjoy sharing insights with fellow enthusiasts. Writing is a passion of mine, and I see it as a way to connect with creative minds and tech lovers alike. I believe that a strong sense of community empowers us—it allows us to learn, collaborate, and achieve more together. Feel free to connect with me on social media. I’m always excited to meet new people, exchange ideas, and grow our creative and tech-savvy community.

No comments:

Post a Comment