ডিসেম্বরেই চালু হচ্ছে 5G...!

আগামী ডিসেম্বর মাসের কোন একদিন রাজধানী ঢাকায় পরীক্ষামূলকভাবে চালু হচ্ছে ৫-জি, এমনটাই জানিয়েছেন ডাক টেলিযোগাযোগমন্ত্রী মোস্তাফা জব্বার। 

চিত্রঃ ইন্টারনেট

আগামী ১২ ডিসেম্বর ডিজিটাল বাংলাদেশ দিবস অথবা ১৬ ডিসেম্বর বিজয় দিবসে সরকারি মুঠোফোন অপারেটর টেলিটক পরীক্ষামূলকভাবে এই -জি সেবা চালু করবে। শনিবার -জি নিয়ে এক আলোচনা সভায় কথা জানিয়েছেন ডাক  টেলিযোগাযোগমন্ত্রী মোস্তাফা জব্বার। 


এই বছর শুধুমাত্র টেলিটকেই এই ৫-জি সুবিধা চালু হওয়ার কথা থাকলেও আগামী বছর অর্থাৎ  ২০২২ সালের মধ্যেই অন্যান্য মোবাইল অপারেটররা তরঙ্গ ক্রয়ের মাধ্যমে এই  ৫-জি সেবা চালু করতে পারবে। 

 

টেলিটকের ব্যবস্থাপনা পরিচালক মো. সাহাব উদ্দীন অনুষ্ঠানে বলে ডিসেম্বরের মধ্যে ঢাকায় ২০০টি সাইট চালু হবে। টিআরএনবির সাধারণ সম্পাদক সমীর কুমার দে জানান, বিশ্বের বিভিন্ন দেশে গড়ে ১০ জিবিপিএস গতির -জি সেবা দেওয়া হচ্ছে যা ২০২৬ সাল নাগাদ ১০০ জিবিপিএসে উন্নীত হবে।

তবে বাংলাদেশের গ্রাহকরা ঠিক কত গতির ৫-জি সেবা পেতে পারে সে বিষয়ে কিছু বলা হয়নি। 



ভালো লাগলে পোষ্টটি শেয়ার করে অন্যদেরকেও জানার সুযোগ করে দিবেন আশা করি। 
আমাদের গ্রুপ লিংকঃ Deshi Designers || দেশী ডিজাইনার্স




Samiul Azim
Samiul Azim

Thank you for reading my post! As a Brand Designer, I love exploring the intersection of design, motion graphics, and technology. Beyond creating visual experiences, I’m fascinated by the latest trends in tech, from AI to gadgets, and enjoy sharing insights with fellow enthusiasts. Writing is a passion of mine, and I see it as a way to connect with creative minds and tech lovers alike. I believe that a strong sense of community empowers us—it allows us to learn, collaborate, and achieve more together. Feel free to connect with me on social media. I’m always excited to meet new people, exchange ideas, and grow our creative and tech-savvy community.

No comments:

Post a Comment